মুজিবনগরে দারিয়াপুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-14 ইং
মুজিবনগরে দারিয়াপুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে দারিয়াপুর মরহুম ছোট খোকা, আফতাবউদ্দীন, হয়রত আলী ও বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২য় কোয়ার্টার ফাইনালে গোপালপুর ভাই ভাই ক্লাব জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল জারটায় দারিয়াপুর খেলার মাঠে মীর চানাচুর, সিটি ব্যাংক, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লি: ও কুদরত-ই-খুদা ক্লিনিকের আয়োজনে সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। খেলায় গোপালপুর ভাই ভাই ক্লাব ১-০ গোলে মেহেরপুর সিটি ক্লাবকে পরাজিত করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, কমিটির সদস্য মোয়াজেম হোসেন লাবুল, আক্রাম, মতিরুল ও শাহার আলীসহ কমিটির সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। বিজয়ী দলের পক্ষে জয় একমাত্র গোলটি করে ও বিজয়ী দলের বিপ্পা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করনে বাফুফের রেফারী সোহেল রানা। তাকে সহযোগিতা করেন জাকির হোসেন ও সাবান মাহাম্মদ। ধারাভাষ্যকার ছিলেন লিটন ও শাহার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)