আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-14 ইং
আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আন্দুলবাড়ীয়া শাখার সৌজন্যে ডাচ্ বাংলা ব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধনী ঘোষণা করেন। উক্ত ফাইনাল খেলায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফুটবল একাদশ বনাম আন্দুলবাড়ীয়া নাজাত খেলা ঘর ফুটবল একাদশ মুখোমুখি হয়। টান টান উত্তেজনা পূর্ব খেলায় ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে নাজাত খেলাঘর ফুটবল একাদশকে পরাজিত করে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফুটবল একাদশ জয়লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে পরাজিত দলের দলপতি রাজীব হাসানের হাতে রানার্স আপ ট্রফি ও বিজয়ী দলের দলপতি নাহিদ হাসনাতের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান। উল্লেখ্য, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও বিজয়ী দলপতির হাতে নগদ পাঁচ হাজার টাকা ও রানার্সআপ দলের দলপতির হাতে নগদ তিন হাজার টাকা তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)