ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ফরিদপুর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা ফরিদপুর যুব সমাজের উদ্যোগে নঈম হাসান জোয়ার্দার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে ফরিদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার শুভ উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার। খেলাপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা. রমজান আলী।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যই সর্ব সুখের মূল, এ জন্য তোমাদের খেলাধুলা করতে হবে। শরীর ও মন ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের ছেলে-মেয়েরা শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকে। তাদেরকে মাঠ মুখি করতে হবে। সাকিব আল হাসানের জন্য সমগ্র পৃথিবী আজ তার নিজ গ্রামকে চেনে। কে বলতে পারে আমাদের ছেলেদের মধ্যে সাকিব আল হাসান লুকিয়ে নেই। তোমাদের ফেসবুক ছেড়ে মাঠে অনুশীলন করতে হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা গোলাম রসুল টিটো, উপজেলা যুবলীগের আহবায়ক সোনাহার মন্ডল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটু, নেসার আহম্মেদ প্রিন্স, এসকে মনিরুল ইসলাম, মনির উজ্জামান হিটু, সাইফুল ইসলাম, সনি, চন্দন ও জাহাঙ্গীর। পৌর যুবলীগের যুগ্ম আহবাহক মামুন-অর-রশিদ হাসান, সদস্য সুমন, আনিস।
আব্দুল্লাহ আল রনির উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, হামিদুর রহমান, কারিবুল ইসলাম, মাহবুবুল হক, প্রবীন নেতা আসগার আলী মালিথা, তাইজাল মালিথা, বিশিষ্ট ব্যবসায়ী লিটন মিয়া, রিকাত আলী মন্ডল, শমসের শাহ, জালাল উদ্দিন, আজিম জোয়ার্দার, শহিদুল ইসলাম শাবু, তারাচান্দ মন্ডল, তানজিল হোসেন, মুকছার আলী, মইদ্দিন প্রমুখ।
