ইয়ামাহার সঙ্গে এসিআই মটরসের চার বছর পূর্তি

আপলোড তারিখঃ 2020-11-13 ইং
ইয়ামাহার সঙ্গে এসিআই মটরসের চার বছর পূর্তি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দিপু এন্টারপ্রাইজের নানা আয়োজন নিজস্ব প্রতিবেদক: ইয়ামাহার সঙ্গে এসিআই মটরসের চার বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় মেসার্স দিপু এন্টারপ্রাইজের পক্ষ থেকে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেসার্স দিপু এন্টারপ্রাইজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতাল রোডে অবস্থিত ইয়ামাহার ডিলার মেসার্স দিপু এনটারপ্রাইজ শোরুমে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স দিপু এন্টারপ্রাইজের চেয়ারম্যান শামসুর রশীদ (দিপু), ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌর আলমসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শোভাযাত্রার পূর্বে দিপু এন্টারপ্রেইজের পক্ষ থেকে বাইকারস ও ইয়ামাহা লাভারসদের মাঝে গেঞ্জি ও মাস্ক বিতরণ করা হয়। উল্লেখ্য, জাপানিজ মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী ইয়ামাহা ২০১৬ সালের এদিন থেকে বাংলাদেশের এসিআই মটরস লিমিটেডের সঙ্গে একত্রে কাজ শুরু করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)