গাংনীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-11-13 ইং
গাংনীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে গাংনী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার হয়েছে। গত বুধবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের কয়েকটি টিম গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তারকৃতরা হলেন- তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গাংনী উপজেলার বড় বামুন্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহিন (৩৫) ও সহড়াতলা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে বাবুর আলী (৪০)। এছাড়া অন্যান্য মামলার আসামীরা হলেন, উপজেলার শালদহ গ্রামের নইমুদ্দিন এর ছেলে আলিমুদ্দিন (৩৫) ও তার স্ত্রী রিনা বেগম (২৫), তেরাইল গ্রামের আব্দুর রশিদের ছেলে আনিসুর রহমান (৪০), গরীবপুর গ্রামের নুরুল হুদার ছেলে আব্বাসউদ্দিন (৪৫) এবং কাজিপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে আ. আজিজ (৬৫)। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামি শাহীন ও বাবর আলীর অনুপুস্থিতিতে বিজ্ঞ আদালত তাদেরকে তিন বছরের সাজা প্রদান করেন। এর পর থেকে তারা পলাতক ছিল। তাদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার মধ্য রাতে পুলিশের অভিযান দল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)