চুয়াডাঙ্গার বেলগাছিতে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2020-11-13 ইং
চুয়াডাঙ্গার বেলগাছিতে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের বেলগাছি শাপলা চত্বর এলাকায় পিচকরণ (কার্পেটিং) রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এ কাজের উদ্বোধন করেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, শেফালী খাতুন, উপ সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, ঠিকাদার মতুর্জা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো. মতুর্জা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আতিক, জিএম, সেন্টু, রিফাত, ওহিদ স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জোয়ার্দ্দার, ওহিদ মাস্টার, আকুবার, শেখ সেলিম, ফিট্টু মাস্টার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)