ঝিনাইদহে বেতন কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে

আপলোড তারিখঃ 2020-11-13 ইং
ঝিনাইদহে বেতন কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস : ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা কর্মচারিদের ২৫ ভাগ বেতনের মধ্যে ১৫ ভাগ বেতন কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারিগণ। এসময় বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা। হাসপাতালের কর্মকর্তা কর্মচারিগণ জানান, করোনা মহাসাড়ি শুরুর দিকে আমাদের সাথে কোন প্রকার আলাপ বা আলোচনা না করেই বেতন কম দেওয়া শুরু করে পরিচালনা কর্তৃপক্ষ। রোগী কম আসার কারণে আমরা সেই সময় কোন প্রতিবাদ করিনি। কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে হাসপাতালের আয়। তারপরও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি তাঁদের বেতনের ১৫ ভাগ কেটে নিচ্ছে। হাসপাতালের প্রশাসনিক দপ্তর থেকে বলা হয়েছে ২৫ ভাগের মধ্যে ১০ ভাগ চালু করে ১৫ ভাগ বেতন কেটে নেওয়া হচ্ছিল। কর্মচারীদের আন্দোলনের পড় পুর্নাঙ্গন বেতন চালু হয়ে গেছে। হাসপাতালের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটনের আশ্বাসে কর্মচারীরে কাজে যোগ দিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর নাসির উদ্দিন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৫ ভাগ না ১০ ভাগ কম দেওয়া হচ্ছে। করোনার কারণে আয় কমে যাওয়া এ সমস্যা হয়েছে। পরিস্থিতি যখন স্বাভাবিক তখন বেতন পুর্নাঙ্গ দিতে তো আমাদের দোষ নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)