আন্দুলবাড়ীয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
আন্দুলবাড়ীয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: জীবননগরের আন্দুলবাড়িয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৪০৯ তম আন্দুলবাড়ীয়া শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজার নিচ তলায় ব্র্যাক ব্যাংক, এজেন্ট ব্যাংকিং আন্দুলবাড়ীয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজী আয়েশা সুলতানা লাকী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঝিনাইদহের রিজওনাল ম্যানেজার (আর.এম) সুমম রেজা, চুয়াডাঙ্গা ম্যানেজার শরিফুল ইসলাম, জীবননগর ম্যানেজার কামরুজ্জামান, এজেন্ট ব্যাংকিং মাগুরা শাখার অফিসার নিজাম উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক আন্দুলবাড়ীয়া শাখার পরিচালক আনোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহ- সভাপতি মোহাম্মদ আলী মিন্টু, সাবেক সহ- সভাপতি শেখ আসাউল ইসলাম হাজী গোলাপ, সাবেক সহ-সম্পাদক খান তারিক মাহমুদ, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মোল্লা হাসিবুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের সুজন আলী, এবি নেটওয়ার্ক ও মমি ফার্ম লি. পরিচালক তাহের খান তালাতসহ ব্র্যাক ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীগণ। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফেজ মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন আন্দুলবাড়ীয়ার ৩ টি ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)