গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রাম থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে গাংনীর এলাঙ্গী পুলিশ ক্যাম্পের আইসি হেকমত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহিন উপজেলার বড় বামন্দী গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালত থেকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী শাহিনকে গ্রেপ্তার করেছে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের আইসি হেকমত আলী। তিনি আরও জানান, গাংনী থানাধীন এলাঙ্গী এলাকায় ২০০৪ সালের দিকে মেশিন চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে তাকে আটকের পর চুরি যাওয়া মেশিন উদ্ধার করা হয়। সেই সময়ে গাংনী থানায় একটি মামলা হয়। যার নম্বর ১১, তারিখ ২৬-০৫-২০০৪। অপরদিকে জি আর মামলা নম্বর ১৪৭।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)