জীবননগরের হাসাদহ বাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
জীবননগরের হাসাদহ বাজারে ব্যবসায়ীদের মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদহ বাজারে ড্রেনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। গতকাল বুধবার বিকেলে হাসাদহ বাজারের ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে জানানো হয় ড্রেন নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেন পার হয়ে দোকানে ক্রেতারা আসতেও চাইছেন না। দোকানের সামনে মাটি জমে থাকায় ধূলাবালি উড়ে দোকানের মালামালের ক্ষতি হচ্ছে। এছাড়াও চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানববন্ধনে ড্রেনটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)