চুয়াডাঙ্গায় মোবাইল ফোন না পেয়ে শিশুকে আছাড়!

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
চুয়াডাঙ্গায় মোবাইল ফোন না পেয়ে শিশুকে আছাড়! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন না দেওয়ায় সার্থব (৫) নামের এক শিশুকে মাথায় তুলে আছাড় মারার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে পৌর এলাকার তালতলার শ্বশানপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু সার্থব অত্র এলাকার প্রভাতের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশু সার্থবের নিকটে থাকা মোবাইল ফোনটি প্রতিবেশি মন্টুর ছেলে সজিব (২৫) চাই। এতে শিশু সার্থব মোবাইল ফোনটি না দিলে উত্তেজিত হয় সজিব। একপর্যায়ে শিশু সার্থবকে মাথায় তুলে আছাড় মারে। এতে শিশুটি গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশু সার্থবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহম্মেদ বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক, মাথা, দুই হাত, পাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।’ এদিকে এ ঘটনায় শিশু সার্থবের পরিবারের পক্ষ থেকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)