মেহেরপুরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
মেহেরপুরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে থেকে র‌্যালির সূচনা করা হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্র্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। `নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি` এই প্রতিপাদ্য বিষয এর উপর বক্তব্য প্রদান করেন, জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হক, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা নুরুল ইসলাম, আমিনুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)