বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা এনে দিয়েছেন

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা এনে দিয়েছেন ছবির ক্যাপশন:
মেহেরপুরে ‘শতঘন্টা মুজিব চর্চা’ শীর্ষক সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে `মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে `জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঃ স্মৃতিতে জাতির পিতা` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে, মুজিববর্ষ উপলক্ষে যাতে করে নতুন প্রজন্মের কাছে জাতির পিতাকে আমরা তুলে ধরতে পারি। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা ছিল একটা জাতিকে জাগিয়ে তোলা। আর বাঙালি জাতির সর্বোচ্চ অর্জন স্বাধীনতা তিনি এনে দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)