মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত: আমিরুল জারজিস স্বপদে পূনর্বহাল

আপলোড তারিখঃ 2017-04-05 ইং
মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত: আমিরুল জারজিস স্বপদে পূনর্বহাল ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছেন আদালত। এ আদেশের ফলে তাদের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইলো না বলে জানান তাদের আইনজীবী নিতাই রায় চৌধুরী। উল্লেখ্য, আদালতে ফৌজদারী মামলার অভিযোগ গৃহীত হওয়ায় গত ২ এপ্রিল তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশের বিরুদ্ধে গত মঙ্গলবার হাইকোর্টে রিট করেন এই দুই জনপ্রতিনিধি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)