বাগোয়ান ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শায়েস্তা খানের মাক্স বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
বাগোয়ান ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শায়েস্তা খানের মাক্স বিতরণ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শায়েস্তা খান এক হাজার মাক্স বিতরণ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি নিজ গ্রাম নাজিরাকোনা থেকে শুরু করে ইউনিয়নের মাঝপাড়া, সোনাপুর, ভবরপাড়া, মানিকনগর ও কেদারগঞ্জ বাজারে নিজ হাতে এক হাজার মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই ঘরের বাইরে গেলে আমাদের মাক্স ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের সমর্থনে দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচন করব। আপনারা আমাকে সমর্থন দিয়ে এ ইউনিয়নের সেবা করার সুযোগ করে দিন। আমি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে বাগোয়ান ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও আমার সেবা ইউনিয়ন বাসীর কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। পরে তিনি বাগোয়ান ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান আলী মোল্লাকে সাথে নিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভবরপাড়া গ্রামের প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মোমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এবং বাগোয়ান ইউপি'র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্কাস আলীসহ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মল্লিক এর সাথে নির্বাচনী প্রচারণায় সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)