ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কার্পাসডাঙ্গা বাজারে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গার কাউন্সিল মোড়সহ বাজারের বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
এসময় মাস্ক পরিধান না করায় মোটরসাইকেল আরোহী, পথচারী, চায়ের দোকানে বসা ব্যক্তিদের জরিমানা করা হয়। অভিযানকালে নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমন রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের দিনার হোসেন, কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ আতিকুর রহমান জুয়েল এবং পুলিশ সদস্যবৃৃন্দ।
