এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জাবি শিক্ষার্থী, আনিসুল করিমের সহকর্মীসহ পুলিশ সদস্যরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন, নিহত আনিসুল করিমের সহকর্মী ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাবির প্রাক্তন শিক্ষার্থী আশরাফ দিপু, ইমরান অপুর্বসহ অন্যান্যরা। বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নামে-বেনামে গড়ে ওঠা এ ধরনের ক্লিনিকে রোগীর নির্যাতন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)