আলমডাঙ্গার রুইতনপুরে গরম পানিতে ঝলসে গেল শিশু

আপলোড তারিখঃ 2020-11-12 ইং
আলমডাঙ্গার রুইতনপুরে গরম পানিতে ঝলসে গেল শিশু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামে অসাবধানতাবসত গরম পানিতে ঝলসে জিহাদ (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে রুইতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত জিহাদ চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিন্টুর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন পূর্বে জিহাদ তার মায়ের সাথে নানি বাড়ি রুইতনপুর গ্রামে যায়। গতকাল দুপুরে খেলার সময় একটি বোতলে পানি ভর্তি করে বোতলের মুখ লাগিয়ে জলন্ত চুলার মধ্যে রেখে পানি গরম হওয়ায় জন্য অপেক্ষা করছিলো জিহাদ। কিছুক্ষণ পরে বোতলটি বিস্ফোরিত হয়ে গরম পানি ছিটকে জিহাদের গায়ে পড়লে পুরো শরীর ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা শিশু জিহাদকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাতে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি ওয়ার্ডে করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিতৎক ডা. সোহানা আহম্মেদ বলে, শিশুটির শরীরের ৪০ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানায় এই চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)