ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা পরিদর্শন ও মাস্ক বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
মোজাম্মেল শিশির:
দামুড়হুদা মডেল থানা পরিদর্শন ও বিভিন্ন বাজারে মাস্ক বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা থানা মডেল থানা পরিদর্শন শেষে দামুড়হুদার বিভিন্ন বাজরে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার ও শারীরিক দূরুত্ব বজায় রাখতে হবে এবং সরকারি সকল নির্দেশনা মানতে হবে। এতে আপনি যেমন সুস্থ্য থাকবেন আপনার পরিবার ও সুস্থ্য থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচাজং (ওসি) আব্দুল খালেক ও ওসি তদন্ত আব্দুল আল মামুন।
