চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত

আপলোড তারিখঃ 2020-11-11 ইং
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মাসুদ রানা (২০) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিজিবি-৬ ক্যাম্পের নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুদ রানা সদর উপজেলার শৈলগাড়ি মাঝেরপাড়ার আলতাব হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের এইএএসসি পরিক্ষার্থী। জানা যায়, গতকাল দুপুরে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ী শৈলগাড়ি ফিরছিলেন। এসময় চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের নিকট পৌঁছালে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে রাস্তার পের ছিটকে পড়ে সে গুরুত্বর জখম হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত মাসুদ রানাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)