দর্শনা সাবেক কেরুজ কর্মচারী আবুল কাশেমের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-11-11 ইং
দর্শনা সাবেক কেরুজ কর্মচারী আবুল কাশেমের ইন্তেকাল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ওয়েভ ফাউন্ডেশনের অর্থ পরিচালক আমিরুল ইসলামের পিতা আবুল কাশেম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর দর্শনা কেরুজ ফুটবল মাঠে তাঁর জানাজার নামাজ শেষে আজমপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন, দর্শনা কেরু চিনিকলের উপ-ব্যবস্থাপক শেখ শাহাবুদ্দিন, সাবেক কমিশনার ও ওয়েভ ফাউন্ডেশনে প্রশিক্ষণ বিভাগের পরিচালক জহির রায়হান, দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজু, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু, দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলম ফারুক আরিফ, ওয়েভ ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান যুদ্ধ, সমন্বয়কারী কিতাব আলী, উপ-সমন্বয়কারী কারুজ্জামান যুদ্ধ ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেনসহ সহকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)