মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-11-11 ইং
মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ফ্রিজের মধ্যে রাখা কোমল পানীয়-এর মেয়াদ শেষ হয়েছে ১ বছর আগে। দই-এর ছোবায় অসংখ্য পোকা গিজগিজ করছে, সামনে আলমারিতে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য বিস্কুট, পাউরুটি, যার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। তারপরও বিক্রি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালানোর সময় এ দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান। সবকিছু হচ্ছিল মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল বাজার এলাকার জারিন ফুড প্রোডাক্টের দোকানে। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে জারিন ফুড প্রোডাক্ট প্রবেশ করার পর দোকানের পুরো এলাকায় নোংরা আর স্যাঁতসেঁতে ভাব, এর মধ্যেই চলছে বেচাঁকেনা। এসময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা দোকান মালিকের নিকট ৩৮,৪৩,৫১ ধারাই ৭ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একই দিনে মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে পিংক লেডি কসমেটিকসের দোকানে মূল্যতালিকা না থাকাসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং প্রসাধনীতে দেশের ট্যাগ না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৩ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে একই দিনে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজার এলাকায় পৃথক তিনটি দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)