ঝিনাইদহে খুলনা বিভাগীয় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপে বাগেরহাট চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2020-11-11 ইং
ঝিনাইদহে খুলনা বিভাগীয় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপে বাগেরহাট চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ খুলনা বিভাগীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা পুলিশ বনাম বাগেরহাট জেলা পুলিশ দল। টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায় উপভোগ করেন পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। খেলায় ২-০ সেটে ঝিনাইদহ জেলাকে হারিয়ে টানা ৪র্থ বারের মত চ্যাম্পিয়ন হয় বাগেরহাট জেলা। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা। ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০টি দল লীগ ভিত্তিক পদ্ধতিতে অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)