ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু। এসময় তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে জাতীয় সংগীতের গুরুত্ব অপরিসিম। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটি দেশ, একটি পতাকা এবং আমাদের নিজস্ব জাতীয় সংগীত পেয়েছি। আমি প্রত্যেক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আপনারা শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সমবায় অফিসার মজিবর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থায়পনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেন, মহিলা কলেজের পরিদর্শক গোলাম সরোয়ার, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, নিগার সিদ্দিক কলেজের শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ। সভায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
