প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার ২নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং সংরক্ষিত আসনের পরপর দু-দুবার নির্বাচিত মহিলা মেম্বার পিঞ্জিরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার সন্ধ্যায় পাঁকা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পাঁকা গ্রামের আব্বাস আলীর সহধর্মিনী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিসসহ জটিল, কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পাঁকা গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে দাফসকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাজা ও দাফনকার্যে অংশ নেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, হিসাবরক্ষক জসীম উদ্দীন, ৯টি ওয়ার্ডের সকল মেম্বারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
