পৌর সেবক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি

আপলোড তারিখঃ 2020-11-10 ইং
পৌর সেবক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কেদারগঞ্জে উঠান বৈঠকে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কেদারগঞ্জপাড়ায় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার বিকেল চারটায় স্থানীয় মহিলাদের সাথে তিনি এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা কেউ আমার মা, কেউ চাচি, কেউ বোন, কেউ কন্যা। আমি আপনাদের, আপনারা আমার। আপনাদের দেওয়া ভোটেই আজ আমি মেয়র। সেই আপনাদের সেবক হিসেবেই কাজ করে চলেছি। আমি আপনাদের জিপু হিসেবেই আপনাদের সেবা করতে চাই। একজন মেয়র হিসেবে নিজেকে কখনোই ভাবিনা, পৌর সেবক হিসেবেই নিজের পরিচয় দিতে পছন্দ করি। তিনি আরো বলেন, সামনে নির্বাচন। আপনারা সুযোগ দিলে আমি কাজ করবো। আপনাদেরকে পাশে পেলে আমি সাহস পাই। আপনাদের সমস্যা সমাধানের লক্ষেই আমি কাজ করে চলেছি। আগে পৌরসভায় গেলে আপনারা যেমন সেবা পেতেন এখন তার থেকে অনেক বেশি উন্নত সেবা পান। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দীপন, সদস্য ভুলন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা সাবেক ছাত্রলীগ নেতা বিদুৎ, আরিফ, চান্দু, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)