চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবীরকে ঝিনাইদহে বদলী

আপলোড তারিখঃ 2020-11-10 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবীরকে ঝিনাইদহে বদলী ছবির ক্যাপশন:
আফজালুল হক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবীরকে পদোন্নতি দিয়ে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউ.এইচ.এন্ড.এফ.পি.ও) কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। গতকাল সোমবার সকালে ডা. শামীম কবীর নিজেই এর সত্যতা নিশ্চিত করেছেন। গত ৫ নভেম্বর ২০ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (পার-২) ডা. মো. জাফরুল হোসেন ও পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত একটি কপিতে এ বদলী আদেশ পান ডা. শামীম কবীর। ডা. শামীম কবীর বলেন, গতকাল এই আদেশের কপিটি পেয়েছি। তিন কর্মদিবসের মধ্যে সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করবো। ডা. শামীম কবীর ২০১৭ সালের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরমধ্যে তিনি সদর হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়াও তিনি নিজ উদ্যোগে সদর হাসপাতালে ফুলের বাগান করেছেন। তার এমন কর্মকাণ্ডে ইতিমধ্যে অনেক প্রশংসিত হয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)