ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী উপস্থিত থেকে পরীক্ষা গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ জেলার অন্য পুলিশ কর্মকর্তারা। পরে বিভিন্ন পদের পরীক্ষার্থীদের প্যারেড ও চাকরির খতিয়ান মূল্যায়ন সম্পন্ন করা হয়।
