ঝিনাইদহে মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-11-10 ইং
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: নব্বই দশকে প্রকাশিত আধুনালুপ্ত দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রধান কম্পোজিটর বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন আর নেই। গতকাল সোমবার ভোরে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি ক্ষুদ্রপাড়া গ্রামের মরহুম শুকুর আলীর বড় ছেলে। গতকাল বাদ জোহর ঝিনাইদহ উজির আলী স্কুলমাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাদ আসর তার নিজ গ্রামে দ্বিতীয় দফা জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন নব্বই দশকের শুরুতে ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রধান কম্পোজিটর ছিলেন। পরে তিনি ঝিনেদার বাণী পত্রিকায় যোগ দেন। দীর্ঘদিন ধরে তিনি সংবাদকর্মী হিসেবে বিভিন্ন পত্রিকার প্রেস বিভাগে সুনামের সঙ্গে কাজ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)