আলমডাঙ্গায় সমবায় অফিসের একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2020-11-10 ইং
আলমডাঙ্গায় সমবায় অফিসের একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় উপজেলা সমবায় অফিসের একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন, খুলনা বিভাগী উপ-নিবন্ধক (প্রশাসন) মাসুদা পারভীন। তিনি বলেন, আপনারা যারা সমিতি করছেন তাদের মনে রাখতে হবে ঋন দিয়ে সদস্যদের কাছ থেকে শুধু সুদ নেবেন তা নয়, মুল কাজ হল তাদের কর্ম সংস্থানের ব্যাবস্থা করা, আমরা বহু সমিতির সদস্যদের ভ্যান কিনে দিয়েছি, তারা কর্ম করে নিজের পায়ে দাড়িয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী বলেন সম্পদের ব্যাবহার করতে, সম্পদ হচ্ছেন আপনারা, আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে সম্পদে পরিনত করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় অফিসার মৃনাল কান্তি মল্লিক, আলমডাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মজিবর রহমান। সহকারী পরিদর্শক আবু হাসেমের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন, পরিদর্শক জেলা সমবায় অফিস মাহমুদ হাসান মল্লিক, সহকারী প্রশিক্ষক চুয়াডাঙ্গা সমবায় অফিস ওয়াজেদ আলীসহ সভায় ৭টি সমবায় সমিতির ২৫ জন সদস্য/সদস্যা প্রশিক্ষনে অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)