হাটগোপালপুরের ভারসাম্যহীন রুপা শিশু সন্তানসহ নিখোঁজ

আপলোড তারিখঃ 2020-11-10 ইং
হাটগোপালপুরের ভারসাম্যহীন রুপা শিশু সন্তানসহ নিখোঁজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে শিশু সন্তানসহ ১০দিন ধরে নিখোঁজ রয়েছে ভারসাম্যহীন রুপা রানী বিশ্বাস। গত শনিবার (৩১ অক্টোবর) সকালে কাউকে কিছু না বলে আড়াই বছরের কন্যা সন্তান প্রিয়াংকাকে নিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয় রুপা রানী। পরদিন রোববার ১ নভেম্বর সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে আজ্ঞাত ব্যক্তি রুপা রানীর মোবাইল থেকে পরিবারের সদস্যদেরকে খবর দেয়। অজ্ঞাত ব্যক্তি জানায় রুপা আরাপপুরের একটি বাড়িতে আছে। তাঁকে দু-একদিনের মধ্যে বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু ১০দিন পেরিয়ে গেলেও রুপা রানী ও তাঁর শিশু সন্তানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই ওই নাম্বারটি বন্ধ রয়েছে। রুপা রানীর পরিবারে সদস্যরা বলেন, সে ভারসাম্যহীন, কোনো স্বহৃদয়বান ব্যক্তি রুপা ও তাঁর সন্তানের সন্ধান পেলে ০১৮১৪-৫৭৯৫৪৯ অথবা ০১৭১৮-৩১১৫৭৪ এই নম্বরে যোগাযোগ করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)