চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-11-10 ইং
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী লাবলুর রহমান লাবলু ও শাহাজান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)