সকল স্তরের মানুষের কাছে যেতে হবে

আপলোড তারিখঃ 2020-11-09 ইং
সকল স্তরের মানুষের কাছে যেতে হবে ছবির ক্যাপশন:
দর্শনায় ওয়ার্ড আওয়মী লীগের কর্মী সভায় মেয়র মতিয়ার দর্শনা অফিস: আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে দর্শনা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে কেরুজ কর্নেল মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড কমিটির সকল সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী পৌর নির্বাচন অতি সন্নিকটে। যে যেখানে আছেন এখণ থেকেই নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য মাঠে নেমে পড়েন। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে যেতে হবে। মেয়রের কোনো কর্মী যেন কাউন্সিলরের ভোট চাইবেন না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে নৌকাকে জয়যুক্ত করা। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সান্টুর পরিচালনায় সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)