পাঁচকমলাপুরে শিশু ধর্ষণ: ধর্ষক আটক

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
পাঁচকমলাপুরে শিশু ধর্ষণ: ধর্ষক আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বাসবাড়িয়া গ্রামের শাকেরপাড়ার মৃত মওলা বক্সের ছেলে সোহেল (৪০)-এর বিরুদ্ধে এই অভিযোগ উঠে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল পাঁচকমলাপুর গ্রামে আব্দুর রহমানের বাড়িতে থেকে ঘরজামাই থাকতো। গত বুধবার বিকেলে প্রবাসী রফিকুলের ৯ বছর বয়সি শিশুটি বাড়ির পাশে প্রতিবেশি হাসানের মেয়ের সাথে খেলাধুলা করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হায়দার আলির পানবরজের কাছে পৌঁছালে অভিযুক্ত সোহেল শিশুটিকে ঘুঘু পাখি দেখানো ও চকলেট খাওয়ার জন্য টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বরজে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে। শিশুটি ভয়ে ধর্ষণের কথা গোপন রাখলেও পরিবারের সদস্যরা শিশুটির শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলে। পরে শিশুটি তার মায়ের কাছে গতকাল শনিবার সকালে সব কথা জানায়। এরপরে পরিবারের সদস্যরা শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘এ ঘটনায় মেয়ের চাচা রায়হানুল ইসলাম থানায় মামলা দায়ের করেছেন। তার প্রেক্ষিতে আসামীকে আমরা আটক করেছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)