জীবননগরে দুই সহোদরকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
জীবননগরে দুই সহোদরকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
কলা বিক্রি নিয়ে দ্বন্দ্ব : মুখের দাঁড়ি টেনে ছিড়ে দেওয়াসহ জীবননগর অফিস: জীবননগরে হাসাদহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামে কলা বিক্রির ঘটনায় দুই সহোদরকে বেধড়ক পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে মুখের দাঁড়ি টেনে ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল শনিবার বিকেলে বকুন্ডিয়া গ্রামের বেলে মাঠে ঘটে। এঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামের মৃত গোলাম মণ্ডলের ছেলে অহিদুল ইসলাম বলেন, ‘কলা বিক্রির করার ঘটনায় আমাদের গ্রামের মুনসুর আলীর ছেলে আব্দুল মান্নান (৩০) ও মিনাজুল ইসলামের ছেলে মারুফ (২৮) আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি-ধামকি দিতে থাকে। এদিকে আমি ও আমার ছোট ভাই আশাদুল হক শনিবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের বেলে মাঠে আমাদের জমিতে কাজ করছিলাম। এমন সময় মান্নান ও মারুফ হাতে দা নিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই আমাদেরকে এলোপাতাড়িভাবে দায়ের উল্টোপিঠ দিয়ে মারতে থাকে। এসময় মারুফ ও মান্নান আমাকে মারপিট করে ও আমার মুখের বেশকিছু দাঁড়ি টেনে ছিড়ে দেয়।’ অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, ‘আমার বোনকে আশাদুল হক আশা উত্ত্যক্ত করায় তাকে নিষেধ করলে সে আমাদের ওপর চড়াও হয়ে আমাকে মারতে তেড়ে আসলে তার সাথে আমাদের হাতাহাতি হয়।’ এ ব্যাপারে হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জুলফিক্কার জুলু বলেন, ‘দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। আশা মান্নানের বোনকে উত্ত্যক্ত করার কারণে তাদের মধ্যে মারামারি হয়েছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দুইপক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)