চুয়াডাঙ্গায় নতুন ফলাফল নেই: নমুনা সংগ্রহ ১৯

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
চুয়াডাঙ্গায় নতুন ফলাফল নেই: নমুনা সংগ্রহ ১৯ ছবির ক্যাপশন:
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৩, আক্রান্ত ১২৮৯ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৯ জন। একই সময়ে মৃত্যু হয় ১৩ জনের। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৩ জনের মধ্যে ১১জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৪৯ জন। দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে নতুন কোনো ফলাফল নেই। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৭ জনে। গতকাল শনিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার দামুড়হুদা উপজেলায় নতুন ৩জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪১০ জন। জানা যায়, গত শুক্রবার জেলা স্বাস্থ্যবিভাগ কোনো নমুনা সংগ্রহ না করায় গতকাল করোনা শনাক্তের কোনো ফলাফল পাইনি স্বাস্থ্য বিভাগ। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৫টি, আলমডাঙ্গা থেকে ২টি ও দামুড়হুদা থেকে ২ টি নমুনাসহ মোট ১৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৬ হাজার ৪১০টি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৪১০টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ১৮৮টি, পজিটিভ ১ হাজার ৫২৭টি, নেগেটিভ ৪ হাজার ৬৯১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৪জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৫জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)