বঙ্গবন্ধু সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন -ডিসি নজরুল ইসলাম

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
বঙ্গবন্ধু সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন -ডিসি নজরুল ইসলাম ছবির ক্যাপশন:
‘বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে জাতীয় সমবায় দিবস পালিত সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্যে সমবায় দপ্তরের আয়োজনে গতকাল শনিবার ৭ নভেম্বর ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়েছে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার নানা আয়োজনে সমবায় দিবস পালিত হয়। আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালি, আলোচনা ও পুরষ্কার বিতরণ। চুয়াডাঙ্গা: ’বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে চুয়াডাঙ্গা সমবায় কার্যালয়ের সামনে থেকে বাদ্যযন্ত্রের সাথে সাথে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। বেলা ১১টায় সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সমবায় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাড. সামশুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার। আজ বঙ্গবন্ধু নেই, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে পূরণ করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। সবাইকে একসাথে মিলে মিশে কাজ করলেই সেই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। আমরা তখনই সেরা হতে পারবো যখন আমরা সমবায়ের মাধ্যমে একসাথে কাজ করতে পারবো। আমাদের দেশে শুধু পুরুষরাই কাজ করলে চলবে না। নারী-পুরুষ সমান তালে একইভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলা অত্যন্ত সমৃদ্ধশালী একটা জেলা। এখানকার মানুষগুলোর আন্তরিকতা ও পরিশ্রমের কোনো ঘাটতি নেই। সমবায়ের মাধ্যমে ঋণ নিয়ে অনেক কিছু করা সম্ভব। সকলে মিলে একতা ও সততা এবং নিজেদের মধ্যে একাত্বতা নিয়ে কাজ করলে জীবনে উন্নতি করা সম্ভব। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম), জেলা সমবায় কর্মকর্তা মৃনাল কান্তি মল্লিক প্রমুখ। আলোচনা সভায় আরো বক্তব্য দেন তালতলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার শেখ, জয়-বিজয় মহিলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আফরোজা পারভীন, মাউফ যুব সমবায় সমিতির কোষাধ্যক্ষ সাফায়েতুল ইসলাম মিলন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএমএ পিএস’র সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেনসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে সমবায় সমিতি ক্যাটাগরিতে ৫ জনকে চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পরে জেলা সমবায় কর্মকর্তার পক্ষ থেকে অতিথিবৃন্দদের সম্মাননা পুরস্কর প্রদান করা হয়। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এইচএম শাহরিয়ার শরীফ। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় ৪৯তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমবায়েই শক্তি, সমবায়েই মুক্তি, জাতীর জনক বঙ্গবন্ধু সমবায় সমিতি গঠন করে গিয়েছেন, সারা দেশে সমবায়ীদের একতাবদ্ধ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সমবায় অধিদপ্তর করেছেন, তাতী, জেলে, যুব, কৃষকসহ সর্বস্তরে সমবায়ের ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবার পরিকল্পনা করেছিলেন, বঙ্গবন্ধু নেই, কিন্ত তাঁর কন্যা জননেন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সাহাবুল হক, শিক্ষক সমিতির সভাপতি বিল্পব হোসেন, সহকারী পরিদর্শক আবু হাসেম, বুলবুল আহম্মেদ, মিজানুর রহমান, জিয়াউর রহমান, ওহিদুল ইসলাম বাবু, আব্দুর রশিদ, জাহিদুল ইসলাম তোতা, সাধন কুমার প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা। দামুড়হুদা: ``দামুড়হুদায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় তিনি সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাজু আহম্মেদ রিংকু। সমবায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সহিদুজ্জামান সহিদ, দর্শনা রূপসী বাংলা সোসাইটির সভাপতি সাংবাদিক হারুন রাজু, রবি সোসাইটির সভাপতি আলী আজগর সোনা, অধিকার সহাযকও ঋণদান সমবায় সমিতির সভাপতি আজিজুল হক, হরিরামপুর সেবা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, দামুড়হুদা ইউসিসিএ লিমিটেডের সভাপতি ওসমান গনি, ভরসা বহুমুখি সমবায় সমিতির সদস্য আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশিদ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জণকারী কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতি, চন্ডিপুর-কুড়ুলগাছি-ধান্যঘরা মৎস্যজীবী সমবায় সমিতি, হরিরামপুর সেবা সমবায় ও ঋণদান সমবায় সমিতি, ভরসা বহুমুখি সমবায় সমিতি এবং একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি এই ৫টি সমবায় সমিতির সভাপতির হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন সহকারী পরিদর্শক নূর ইসলাম, শামিমা নাসরিন, অফিস সহকারী মিরাজুল ইসলাম ও অফিস সহায়ক আক্তার হোসেন। জীবননগর: ``বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জীবননগরে সমবায়ী র‌্যালী ও আলোচনা সভার মধ্যে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করে। র‌্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে একটি আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে এ সময় উপস্থিাত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেযারম্যান হাজী হাফিজুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (অপারেশন) মোল্লা সেলিম, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন পমুখ। আলোচনা সভা শেষে খুলনা বিভাগের শ্রেষ্ঠত্বা অর্জন করায় জাতীয় সমবায় পুরস্কার হিসাবে এবলুম বাংলা সমবায় সমিতিসহ তিনটি সমবায় সমিতিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান । মেহেরপুরে: ``মেহেরপুরে ৪৯তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিস এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মো. জসীমউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, শহীদ সাদিক হোসেন বাবুল, সমবায় ব্যাংক সভাপতি নুরুল ইসলাম, ইউসিসি সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন সমিতি ও ব্যক্তির মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সমবায় অফিসের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, প্রশিক্ষক হুমায়ু কবীর, নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। মুজিবনগর: `বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন` এই প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করে মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর। । গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু, উপজেলা তথ্য আপা খন্দকার তানিয়া আক্তার, সিডিপি‘র প্রজেক্ট ম্যানেজার লিংকন রায়, সু-প্রতিবেশীর সভাপতি রেহেনা খাতুন, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটিডের ম্যানেজার মাহফুজুর রহমান প্রমুখ। ঝিনাইদহ: ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানে ঝিনাইদহে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের ইকো পার্কে জেলা সমবায় অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, জেলা সমবায় অফিসার আহসান হাবিব। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার সমবায়ী, সফল উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)