আন্দুলবাড়ীয়ায় প্রয়াত হাফিজুর রহমানের ১০তম ওফাত দিবস পালিত

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
আন্দুলবাড়ীয়ায় প্রয়াত হাফিজুর রহমানের ১০তম ওফাত দিবস পালিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়ায় প্রতিবছরের ন্যায় শাহাজাদপুরী চর নরীনা পাক দরবার শরীফের মুরুব্বী প্রয়াত হাফিজুর রহমান হাফিজের স্মরণে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় ১০ তম ওফাত দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার মাগরিব নামাজ আদায়ের পর প্রয়াত'র জামাতা আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শেখ মহিদুল ইসলাম মধু জিহাদীর আন্দুলবাড়ীয়াস্থ আর্দশপাড়া-মীরপাড়া নামক নিজ বাসভবনের সামনে প্রয়াত হাফিজের মাজার সংলগ্ন আমবাগানে ওফাত দিবস উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ওফাত দিবস মাহফিলে সভাপতিত্ব করেন প্রয়াত হাফিজুর রহমানের ছেলে নাজমুল হোসেন হাচিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন হাদিস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন হাফেজ মাওলানা ক্বারী জাহিদ হাসান (যশোরী)। দ্বিতীয় বক্তা ছিলেন, হযরত মাওলানা শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। এসময় বিশেষ অতিথি ছিলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহাদাৎ হোসেন সাধু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা হাজী গোলাপ প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান মুসল্লীসহ সকল নারী-পুরুষের মাঝে বিশেষ তবারক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)