মেহেরপুরে সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
মেহেরপুরে সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সাবেক ক্রিকেটার টাইগার একাদশ জয় লাভ করে। টাইগার একাদশ ৫ উইকেটে লায়ন একাদশকে পরাজিত করে। লায়ন একাদশের অধিনায়ক এমদাদুল হক টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, প্রথমে ব্যাট করতে নেমে লায়ন একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে কালাম সর্বোচ্চ ৩০, মিলন ২৯ ও শাহিনুর রহমান রিটন ২১ রান সংগ্রহ করেন। টাইগার্স একাদশের ওয়াহেদ ৪টি, শরাফউদ্দিন ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে টাইগার একাদশ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের ৪০ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন। দলের হয়ে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন অপরাজিত ৪০, শরফুদ্দিন ৩৬ এবং জুয়েল ৩১ রান সংগ্রহ করেন। খেলায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এর আগে মেহেরপুরের সাবেক ক্রিকেটারগণ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এসে উপস্থিত হলে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পৌর মেয়র সাবেক খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। পরে এম কে এস পির ক্ষুদে ক্রিকেটাররা সাবেক ক্রিকেটারদের সাথে নিয়ে মাঠে প্রবেশ করেন। এসময় সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)