ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনীতে ৫২ বোতল ফেনসিডিলসহ ইন্তাজ আলীর ছেলে মুন্নাত আলী (৩৬) কে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। গতকাল শনিবার বিকেলে এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর গাংনী উপজেলার নওদাপাড়া পিরতলা মাঠ এলাকায় এ অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ মুন্নাতকে আটক করা হয়।
এব্যাপারে এসআই মুক্ত রায় চৌধুরীর বলেন, আমাদের কাছে গোপন সংবাদ আসে গাংনী উপজেলার নওদাপাড়ার পিরতলা মাঠে একটি মাদকের চালান হবে, এমন সংবাদের ভিত্তিতে আমরা দীর্ঘক্ষণ আভিযান চালিয়ে ইন্তাজ আলীর ছেলে মুন্নাত আলী (৩৬) কে ৫২ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, এই ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
