ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মুজিবনগরে বিক্ষোভ

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মুজিবনগরে বিক্ষোভ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচত্রি প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে মুজিবনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উলামা ও তলবা পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদশে মুজিবনগর উপজলো শাখার আয়জনে গতকাল শনিবার আছরের নামাজ শেষে মুসল্লিরা একত্রিত একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজিবনগর শাখার সভাপতি মাও. তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদশে, মুজিবনগর শাখার সভাপতি মাও. খাদেমুল ইসলাম, মুজিবনগর উলামা ও তলবা পরিষদের সভাপতি মুফতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মাও. আমিনুল ইসলাম, মুজিবনগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, মুজিবনগর শাখার সভাপতি হাফেজ আবু বক্কর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)