ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর পৌরসভার নবগঠিত ৭নং ওয়ার্ড আ.লীগের লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেসার্স এএসটি ট্রেডার্সের সামনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দীন বিদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর আ.লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর আ.লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা। এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ ৭নং ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সকলকে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবলীগের সভাপতি শাহ্ মো. শরিফুল ইসলাম ছোট বাবু।
