ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস:
আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত পর্যন্ত ৭ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। আরও উপস্থিত ছিলেন অ্যাড. আকসিজুল ইসলাম রতন, আক্তারুজ্জমান মজনু মিয়া, এনামুল হক, ছানোয়ার, সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, ভুট্টো, খোকন, মোহন, হকা, বাবনী, ৮নং ওয়ার্ড নেতা মোমিন, অটোবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু মিয়া, রনি, নজরুল, শহিদুল, খ্যাপা, হানিফ, বাবু, মিলন, রশিদ, মামুন, রাজন, বুলি, আরিফ, হযরত, মোহাম্মদ, শিপন, মেশকাত, শাহাজান জোয়ার্দ্দারসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় এলাকাবাসী।
