আলমডাঙ্গায় খেলার মাঠ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-07 ইং
আলমডাঙ্গায় খেলার মাঠ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার উদয়পুর গ্রামের সরকারি প্রাথিমক বিদ্যালয়ের খেলার মাঠ সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আকছেদ আলী মাস্টারে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক হেদায়েত উল্লাহ। তিনি বলেন, আমি এই গ্রামের সন্তান, কর্মক্ষেত্রে হয়ত বাইরে থাকতে হয়, কিন্তু নাড়ীর টান তো মুছে ফেলা যায় না, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গ্রামের স্বনামধন্য অনেকেই লেখাপড়া করেছে, তখনও খেলার মাঠ না থাকায় ছেলে-মেয়েরা সমস্যায় পড়েছে, এখনও সেই অবস্থা বিরাজ করছে। আমাদের ছেলে অ্যাড. মখলেছ আজ যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাঁর সঙ্গে একমত। খেলার মাঠের জন্য অন্ত্যত দুই বিঘা জমি ক্রয় করতে হবে। চুয়াডাঙ্গা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার আমাদের স্কুলের জন্য কিছু দিতে চেয়েছেন, তিনি কথা দিলে কথা রাখেন। তারপরও আমাদের গ্রামের যে সমস্ত কৃতীসন্তান আছে তাদেরকে সংগঠিত করে জমি ক্রয়ের ব্যবস্থা করতে হবে। এসময় অ্যাড. মোখলছুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য দেন আক্তার হোসেন, মজিবর রহমান, আমজাদ হোসেন, ইসমাইল হোসেন, মুনছুর আলী, ফরিদ মেম্বার, সিরাজুল মেম্বার, আব্দুল খালেক, আক্তারুজ্জান, সামসুল দয়াল, সেলিম হোসেন, আব্দুর রশিদ, সেন্টু মিয়া, রেজাউল হক। সভায় স্কুলের মাঠের পাশে পানবরজের দুই বিঘা ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)