প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের বড় মসজিদের ম্যানেজিং কমিটি গঠন করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন আহত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত দুই সপ্তাহ পূর্বে মসজিদ কমিটির মেয়াদোত্তীর্ন হয়ে যাওয়ায় গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামের সকল মুসল্লিকে একত্রে করে নতুন কমিটি গঠনে সিদ্ধান্ত নেন গ্রামের কয়েকজন আ,লীগ সমর্থক লোকজন। এরই প্রেক্ষিতে গতকাল গ্রামের আশাদুল পক্ষ ও একই গ্রামের বদর আলীর পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের অধিকাংশ মানুষগণ আশাদুলকে সমর্থন করায় নব নির্বাচিত মেম্বর জুয়েলসহ কয়েকজন বিরোধীতা করে হট্টগোল শুরু করে। পরে গ্রামের হালিম, বিপ্লব, মহিদুল, জমির, বনি আমীন আশাদুলকে সমর্থন করাতে মারধর করে জুয়েল পক্ষের বদর, জুয়েল পক্ষ ম্যানেজিং কমিটিতে জোরপূর্বক দলু জোয়ার্দ্দারকে সমর্থন করে। ক্ষ। পরে বদর আলী হবি, তবি মাস্টার ও আশাদুল পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে জুয়েল গ্রুপের বদর আলী ও আশাদুল পক্ষের বনি আমীন গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন তিতুদহ ক্যাম্প ইনচার্জ ফারুক হোসেন।
বিষয়টি নিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল দুপক্ষকে শনিবার (আজ) সকালে থানায় আসার জন্য নির্দেশ দেন।
