মেহেরপুরে পিতার মৃত্যুর ১৪ দিন পর পুত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-11-07 ইং
মেহেরপুরে পিতার মৃত্যুর ১৪ দিন পর পুত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: দুষ্কৃতিকারীদের হামলায় পিতার মৃত্যুর মাত্র ১৪দিন পর পুত্র নাহিদের মৃত্যু হয়েছে। নাহিদ মেহেরপুর শহরের তাঁতিপাড়ার মৃত ফারুক হোসেনের ছেলে। গত ২৩ অক্টোবর রাতে মেহেরপুর শহরে তাঁতিপাড়ায় দুষ্কৃতিকারীদের হামলায় মেহেরপুর শহর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেনের মৃত্যু হয়। ফারুকের মৃত্যুর মাত্র ১৪ দিনের মাথায় গতকাল শুক্রবার তার জ্যেষ্ঠ পুত্র নাহিদ হোসেন (১২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। নাহিদ জন্ডিসসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছিল। তার পিতার মৃত্যুতে নাহিদের চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)