ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

আপলোড তারিখঃ 2020-11-07 ইং
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের পাঁচমাইল নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পরলে নারীসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইলে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ লাইন নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমথ্যে পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে, সামনে থেকে আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটি বাম পাশে চাপালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে নারীসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)