গ্রামকে শহরে রুপান্তর করা হবে

আপলোড তারিখঃ 2020-11-07 ইং
গ্রামকে শহরে রুপান্তর করা হবে ছবির ক্যাপশন:
গাংনীতে রাস্তা সংস্কারের উদ্বোধনকালে এমপি খোকন গাংনী অফিস: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির মধ্যদিয়ে এক সময়ে প্রায় গ্রাম শহরে রুপান্তর হবে। গ্রামে বসেই মানুষ খুব অল্প সময়ে যেমন শহরে যেতে পারবে, তেমনই শহরের মানুষও যেকোনো গ্রামে অল্পসময়ে যেতে পারবে। ফলে ব্যবসা বাণিজ্যের লক্ষে বিভিন্ন বিক্রয়-প্রতিনিধি ও ক্রেতা সহজেই গ্রামে আসতে পারবে। আবার গ্রামের উৎপাদিত ফসল কৃষকরা খুব অল্প সময়ে শহরে আনতে পারবে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে বাড়ি বসেই ন্যায্য মূল্যে মালামাল বিক্রয় করতে পারবেন কৃষকরা। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা ও ছাতিয়ানে দুটি পাকা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, মেহেরপুরের সাথে দেশের বিভিন্ন জেলার পরিবহন ও যানচলাচল সহজ হবে। সেই সাথে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির পরিসমাপ্তি ঘটবে। পিএমপি (সড়ক) ২০১৮-১৯ এর আওতায় মেহেরপুর সড়ক বিভাগাধীন কুষ্টিয়া (ত্রিমোহনী) মেহেরপুর-চুয়াডাঙ্গা ঝিনাইদহ আঞ্চলিক মহাকর (আর-৭৪৫) জোরপুকুরিয়া নামকস্থানে নির্মাণ কাজের ফলক উন্মোচন করে শুভ সূচনা করেন এমপি সাহিদুজামান খোকন। এসময় বক্তব্য দেন, মেহেরপুর জেলার বিশিষ্ট ঠিকাদার জহরুল ইসলাম ও কাজের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার। এদিকে, বেলা সাড়ে ১১ টার দিকে ছাতিয়ান গ্রামে বামন্দি-হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা ১২ কিঃ মিঃ পাকা সড়কের উদ্বোধন ও বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)