চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা

আপলোড তারিখঃ 2020-11-07 ইং
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পর্যন্ত ৬নং ওয়ার্ডের তালতলা ও হাজরাহাটি এলাকায় এই নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সভাপতি শাহাজামাল মুন্সি ও সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক অহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, কৃষিবিষয়ক সম্পাদক গেন্দু জোয়ার্দ্দার, রবিউল শেখ, মতিয়ার মুন্সি, ছানোয়ার শাহ, আজিজুল হক, দুখি বিশ্বাস, শাহিন মন্ডল, পিন্টু, মুকুল, আলামিন, তুহিন, রোকন, শরিফ, ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহিদ হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইন্তাদুল, হাসিবুল, সুমন, শান্ত, মানিক, রনি, সজিব, তানজির, সাগর, শাকিল, হৃদয়সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)