প্রধান আসামী জিম ও তার সহযোগি ইনসান অস্ত্রসহ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-11-06 ইং
প্রধান আসামী জিম ও তার সহযোগি ইনসান অস্ত্রসহ গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ছাত্রলীগ ও কৃষকলীগের নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় চুয়াডাঙ্গায় জেলা পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামী জিম ও তার সহযোগী ইনসানকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার ভোররাতে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিম চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার নাজিম উদ্দিনের ছেলে এবং ইনসান একইপাড়ার মিন্টু রহমানের ছেলে। পুলিশ সুপার জাহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তরা শহরের মাঝেরপাড়ার বাসিন্দা ছাত্রলীগ নেতা শোয়েব রিগান ও কৃষকলীগ নেতা মহসীন রেজাকে সদর হাসপাতাল চত্বরে কুপিয়ে জখম করে। আহত মহসীন রেজা ওই ঘটনায় জিমকে প্রধান আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সুপার বলেন,‘ পৌর নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ জেলা শহরে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। বাংলাদেশ পুলিশ এ ধরণের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সদা প্রস্তুত।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)